ঢাকা: ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আচমকা এমন ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই।

এমন পরিস্থিতিতে বিমানটি জরুরি ভিত্তিতে গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে অবতরণ করে।

পরে অন্য একটি বিমানে যাত্রীদের চেন্নাইয়ে পৌঁছে দেওয়া হয়।

রবিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ দিল্লি থেকে উড়েছিল ইন্ডিগোর বিমান ৬ই ৬১১৫। বিকেল ৪টেয় চেন্নাইয়ে পৌঁছোনোর কথা ছিল বিমানটির।

কিন্তু বিমান যখন মাঝ-আকাশে, তখনই ওভারহেড লাগেজ কেবিনের (যেখানে যাত্রীদের মালপত্র রাখা হয়) ভিতর আগুন লেগে যায়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন ধরে যায়।

অগ্নিকাণ্ডের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন ওই বিমানের একজন যাত্রী।

লাগেজ কেবিন থেকে মালপত্র দ্রুত বের করে নেওয়া হয়। বিমানকর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *