ঢাকা: আমরা তো মানুষ, তাই অন্যের দুঃখ হলে আমাদের দুঃখ লাগে। অথচ দেখা যায়, কোথাও যদি হিন্দু মারা যায়- মৌলবাদীদের উল্লাস কে দেখে! কিন্তু সৎ মানুষ তা কখনোই করবে না।
করুণ একটি ঘটনা ঘটে গিয়েছে পাকিস্তানে।
ক্লাস চলছিল। পড়াশোনায় ব্যস্ত ছিলো তখন ছোট ছোট পড়ুয়ারা। হঠাৎ করে কোনোকিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ। কিছু বুঝে ওঠার আগেই কংক্রিটের ভারী চাঙড়ের নীচে চাপা পড়তে থাকে একের পর এক শিশু।
আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা স্কুলজুড়ে।পাকিস্তানের পেশোয়ারে বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং এক শিক্ষিকা।
এছাড়াও আহত হয়েছেন আরও কয়েক ডজন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।
এই স্কুলটির কাঠামো একেবারেই দুর্বল ছিলো বলে জানা গেছে। এর ফলেই আজকে এতবড় দুর্ঘটনাটা ঘটলো এবূচলে গেলো এতগুলো বাচ্চা।
ঘটনায় স্কুলের মালিককে গ্রেফতার করা হয়েছে। কী কারণে ছাদ ভেঙে পড়ল, তা বিস্তারিত খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনাটি পেশোয়ারের দির কলোনি এলাকার আল খাইর এডুকেশন সেন্টারের।
হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম জানিয়েছেন, মৃত শিশুদের বয়স ১৩ বছর বা তার কম। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
