ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ দেশ ছেড়েছেন প্রায় দুই বছর হয়ে গেলো। ম্যাটিকুলাস ডিজাইনে তাঁকে ক্ষমতা থেকে নামানো হয় এবং ক্ষমতা দখল করে দেশের সর্বনাশ করে রেখে গিয়েছে জঙ্গী বাটপার ইউনূস।

বাংলাদেশের জঙ্গী অভ্যুত্থানের সময় দেশছাড়া হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তখন থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

এমন অবস্থায় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা-বার্তা জানিয়েছেন শেখ হাসিনা।

শনিবার, ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার।

পাশাপাশি, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উঠে আসে তাঁর বার্তায়। রাজ্যে সরকার গঠনের পরই আওয়ামী লিগের তরফে এই বিবৃতি জারি করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি-র জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাসিনা।

বিবৃতিতে বাংলাদেশের সাধারণ জনগণের তরফেও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান হয়েছে। হাসিনা রাজ্যের জনগণের এই রায়কে শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ এবং জনমুখী নেতৃত্বের প্রতি তাঁদের গভীর ভালবাসার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

বিবৃতিতে উঠে এসেছে ভারত-বাংলাদেশ সম্পর্কের কথাও। শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম বন্ধুত্বের ইতিহাসে পশ্চিমবঙ্গের ভূমিকা অনন্য। আমাদের অভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যগত যে নাড়ির বন্ধন রয়েছে, আমি বিশ্বাস করি তাঁর নেতৃত্বে সেই সম্পর্ক আগামীতে এক নতুন উচ্চতায় পৌঁছবে।”

তিনি বলেন, “প্রতিবেশী হিসাবে আমরা সবসময়ই পশ্চিমবঙ্গের সমৃদ্ধি এবং শান্তি কামনা করি। আমি আশা করি, আমাদের মধ্যেকার পারস্পরিক সহযোগিতার যে সুদীর্ঘ পরম্পরা রয়েছে, তা শুভেন্দু অধিকারীর মেয়াদে আরও গতি পাবে এবং দুই বাংলার মানুষের অভিন্ন উন্নয়ন ও কল্যাণে আমরা একে অপরের সহযোগী হয়ে কাজ করে যাব।”

উল্লেখযোগ্য যে, শেখ হাসিনা ও শুভেন্দু অধিকারীর মধ্যে রাজনৈতিক এবং সৌজন্যমূলক সম্পর্ক অনেক পুরনো।

এর আগে শুভেন্দু অধিকারী শেখ হাসিনার প্রশংসা করেছিলেন। এবং শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলেন উল্লেখ করেছিলেন।

তাই বিজেপি ক্ষমতায় আসতেই এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতেই শেখ হাসিনা তাঁকে শুভেচ্ছা জানাতে দেরি করেননি। এবং পশ্চিমবঙ্গবাসীর জন্যেও শুভকামনা জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *