ঢাকা: শেখ হাসিনা মৃত্যুর খাঁড়া মাথায় নিয়েই দেশে ফিরবেন জানিয়ে দিয়েছেন বারবার।
এবং ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় ২১ নেতাও সরাসরি বৈঠক করেছেন বলে জানা গিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রাত নয়টার দিকে বৈঠকটি শুরু হয়। এর আগে আলাদা আলাদা গাড়িতে প্রায় একই সময়ে ক্রিম রঙের তিনতলা একটি ভবনে পৌঁছান নেতারা।
জানা গিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে যুক্ত হন।
খুব সম্ভবত, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিই গুরুত্ব পেয়েছে আলোচনায়।
