ঢাকা: দিন ঘনিয়ে আসছে নির্বাসন কাটিয়ে কলকাতায় ফেরার। তসলিমা ফিরবেন কলকাতায়। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় ১৯ বছর পর পা রাখতে চলেছেন তিনি পশ্চিমবঙ্গে। সেই যে বেরিয়ে যেতে হয়েছিলো, ঢুকবেন ১ আগস্ট ২০২৬।

দীর্ঘ নির্বাসন কাটিয়ে আগামী মাসে কলকাতায় ফিরছেন বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতেই তাঁর এই কলকাতা সফর। তসলিমা নাসরিনের কলকাতায় ফেরার নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে ভারতের সে রাজ্যে।

আয়োজকদের দাবি, এই অনুষ্ঠান মুক্তচিন্তা ও ধর্মনিরপেক্ষতার জয়গান। পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপি একে ‘নতুন বাংলা’র প্রতীক হিসেবে তুলে ধরছে, যেখানে ধর্মীয় মেরুকরণ বা তোষণের ঊর্ধ্বে উঠে বাকস্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তসলিমা নাসরিন কবিতা পাঠ করবেন বলে সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন।

‘পশ্চিমবঙ্গের জন্য’ নামক সংগঠনের উদ্যোক্তা মোহিত রায় জানান, ২০০৭ সালের ২১ নভেম্বর তৎকালীন বামফ্রন্ট সরকার মৌলবাদী শক্তির সামনে মাথা নত করে তসলিমাকে শহর ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু পরিস্থিতি এখন বদলেছে।

‘নতুন বাংলা’য় তাঁকে যোগ্য সম্মান জানাতে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তবে এটি তো শুধু তসলিমার সফর হতে যাচ্ছে। আগামিতে ধরে তসলিমা পাকাপাকিভাবে কলকাতায় ফেরার সুযোগ পাবেন কি না, সেখানে বসবাসের কোনো বিষয় আছে কিনা তাঁর , তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

১ আগস্টের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানটি বিশেষ করে বাংলাদেশের কাছে, একাধিক বার্তা পাঠাবে বলেই মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *