ঢাকা: দ্বিতীয়বারের জন্য তসলিমা নাসরিন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পা রাখলেন। দ্বিতীয়বার এজন্যেই বলছি কারণ এর আগে তিনি প্রায় ১৯ বছর পর সেখানে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। বামফ্রন্ট সরকার তাঁকে নিষিদ্ধ করে এবং তৃণমূলের সরকারও তাঁকে পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দেয়নি।

অবশেষে সে রাজ্যে নতুন সরকার তথা বিজেপি সরকার গঠন করে, এবং তসলিমা যাবার সুযোগ পান।

একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দর পা রাখলেন তিনি। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয় দেবী দুর্গার একটি ফটো।

আনন্দিত তসলিমা জানান, কলকাতার দুর্গাপুজো তাঁর খুব প্রিয়। এবছর থাকতে পারবেন না, কিন্তু পরের বছর থেকে পুজোয় এ শহরেই থাকবেন।

তবে এ বছর মহালয়ায় তিনি কলকাতাতেই থাকছেন ৷ ইডেন গার্ডেন্সে মহালয়ার অনুষ্ঠান দেখারও ইচ্ছে রয়েছে তাঁর ৷

এদিন বাংলাদেশে উগ্র মৌলবাদী ও সন্ত্রাসবাদী শক্তির ‘বাড়-বাড়ন্ত’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তসলিমা ৷

এমনিতে বরাবর তিনি ফেসবুকে সরব থাকেন।

এর আগে গত আগস্ট মাসে কলকাতায় পা রেখেছিলেন তসলিমা নাসরিন । রবীন্দ্র সদনে সম্বর্ধনা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷

এর মাসদুয়েকের মধ্যেই আজ আবারও কলকাতায় গেলেন তিনি ।

এদিন, ৭ অক্টোবর দমদম বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তসলিমা জানান যে, আবারও কলকাতায় তাঁর খুব ভালো লাগছে ।

তিনি বলেন, “পুজোয় এবার থাকতে পারব না ৷ তার আগে বেশ কিছু অনুষ্ঠান আছে । আগামিকাল মহাজাতি সদনে একটি অনুষ্ঠানে রয়েছে। তারপর ৯ অক্টোবরে এবং ১১ অক্টোবর আরও দুটি অনুষ্ঠান রয়েছে ৷”

তিনি আরও বলেন, “কাল মহাজাতি সদনে যে অনুষ্ঠান আছে, সেখানে আমার কবিতা ও আমার কবিতার গান হবে । ‘উমা সম্মান’ দেওয়া হবে । দেবী বন্দনা হবে । খুব ভালো অনুষ্ঠান হবে । আগামী ১১ তারিখে অনুষ্ঠান আছে বিডি সল্টলেকের বিডি অডিটোরিয়ামে । ওখানে সাহিত্যের অনুষ্ঠান। এছাড়াও ওখানে আমার একটা বই উদ্বোধন হবে এবং ন্যাশনাল লাইব্রেরিতে একটা ম্যাগাজিনের উদ্বোধন হবে ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *