ঢাকা: ভারতের ত্রিপুরা থেকে উপহার হিসেবে এলো ৭৮০ কেজি আনারস।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

এদিন, বুধবার, ২৯ জুলাই দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সুমিষ্ট আনারসগুলো বাংলাদেশে পৌঁছায়।

জানা গেছে, ১০০টি বক্সে করে মোট ৬২০টি ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।

প্রতিটি বক্সে রয়েছে পাঁচ থেকে ছয়টি করে আনারস। প্রতিটি আনারসের গড় ওজন হবে এক কেজির বেশি।

ভারতের আনারস গ্রহণ করতে আখাউড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এবং ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডাইরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা।

উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের প্যাকেট এবং কাগজপত্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *