কুমিল্লা: ভারতের বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে আমাদের অবশ্যই অনেক কিছু এখনো‌‌ শেখার আছে। ভারত ধৈর্য ধরতে জানে।

ভারতের সীমান্তে ঢুকে পড়া পুলিশের দুই সদস্যকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। কোনোরকম ঝামেলা ছাড়া পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেয় ভারত। এটাকে বলে সৌজন্য।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

আজ, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টায় ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।

ঐ দুইজন পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রোহিত দেওয়ান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন।

উক্ত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি; দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিন; ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত তখন সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

মাদক উদ্ধারের অভিযানে গিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় নাগরিকেরা তাকে আটক করেন।

ভারতীয় কয়েকজন বাসিন্দা তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন।

তাঁকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই মো. ইমরান হোসেনও আটক হন। সীমা লঙ্ঘন করা অপরাধ।

তবে পরবর্তী সময়ে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ এবং হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে যায়।

তারপর হয় পতাকা বৈঠক। দুইজন পুলিশ সদস্য সম্পূর্ণ ভালো আছেন। কোনো সমস্যা নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *