ঢাকা: রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় সারা দেশ প্রতিবাদ জানাচ্ছে।
তদন্ত সংশ্লিষ্টরা ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন ইতিমধ্যে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন ডিএনএ রিপোর্ট সংগ্রহ করেছেন।
এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর থেকে ভিসেরা
আর ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহ করা হয়।
তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ হয়েছে।
রিপোর্টগুলো হাতে পাওয়ায় এখন অভিযোগপত্র তৈরির কাজ চলছে।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে রবিবার, ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
৮ বছরের শিশুর সাথে হওয়া এহেন পৈশাচিক ঘটনায় সারা দেশ স্তম্ভিত এবং শোকার্ত। তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব দোষীর কঠোর থেকে কঠোর শাস্তি চেয়েছেন সরকারের কাছে।
