ঢাকা: সেই অমিত ঘোষ আর নেই! এভাবেই চলছে সাইলেন্ট কিলিং। পুলিশ, সরকার বলছে আত্মহত্যা। এত আত্মহত্যা? সব অমিত ঘোষ, পুলক চ্যাটার্জিরাই কেন? প্রশ্ন আছে, উত্তর নেই। উত্তর দেয়ার প্রয়োজন নেই কারো।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ ক্যাম্পাসের বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত অমিত ঘোষ মারা গেছেন।

সোমবার সকাল ৬.৪৫ নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অমিত ঘোষ শিক্ষাপ্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। ইংরেজি ভার্সনের ‘আইসোটোপ’ সেকশনের ছাত্র।

এভাবেই আরো বহু হিন্দু ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে আত্মহত্যা দেখানো হয়েছে। অথবা বলা হয়েছে তদন্ত হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে অমিত কলেজের ৬ নম্বর ভবনের ১১ তলা থেকে পড়ে যান তিনি। কিন্তু কীভাবে পড়লেন আচমকা? কে বা কারা তাঁকে ধাক্কা দিয়ে ফেলেছে? সেসব কোনো কথা নেই।

এতে গুরুতর জখম হন অমিত। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবার তাকে শ্যামলীর একটি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে অমিত ঘোষকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর।

তিনি বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *